শুক্রবার, ১২:৩২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

মিয়ানমারের ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার ভিড়ল সেন্টমার্টিনে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১২৯ বার পঠিত

মিয়ানমারের রাখাইন থেকে ৩৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে এসে ভিড়েছে। এদের মধ্যে ৩১ জন রোহিঙ্গা ও ২ জন মিয়ানমারের সীমান্তরক্ষী-বিজিপি সদস্য রয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ভোরে মিয়ানমারের মংডু এলাকা থেকে যাত্রী বোঝাই এই ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপে এসে ভিড়ে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দ্বীপে তারা বিজিবি হেফাজতে রয়েছে। তবে বিজিবির কোনো কর্মকর্ত এ বিষয়ে মন্তব্য করেনি।

সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, মিয়ানমারের মংডু এলাকা থেকে এসব যাত্রী নিয়ে ট্রলারটি প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রতিকূল অবস্থায় সেন্টমার্টিন দ্বীপে এসে ভিড়ে। বর্তমানে তারা দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বিজিবির পাহারায় রয়েছে। মিয়ানমারের বিজিপি সদস্যদের সাথে অস্ত্রশস্ত্রও রয়েছে।

দীর্ঘদিন ধরে রাখাইনে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সাথে মিয়ানমার সামরিক জান্তার মধ্যে সংঘর্ষ চলে আসছে। সর্বশেষ নাফ নদীর ওপারে অবস্থিত রাখাইনের মংডু শহর দখলে নিতে সামরিক জান্তার সাথে আরাকান আর্মির মধ্যে যুদ্ধ চলছে।
জানা গেছে, মংডু এলাকার অশান্ত পরিস্থিতিতে ট্রলারে করে সেখানকার লোকজন সাগর পাড়ি দিয়ে পালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একটি ট্রলার সেন্টমার্টিনে এসে ভিড়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com