বৃহস্পতিবার, ০৫:২৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

আমতলীতে ঋণের চাপে ফেসবুকে পোস্ট দিয়ে দোকানির আত্মহত্যা

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

বরগুনা  আমতলীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে খোকন (৩০) নামে এক চা দোকানদার আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (০৪ জুয়াই) দুপর ১টা ৩০ মিনিটে নিজ চা ও ভ্যারাইটিজ স্টোরের ভিতরে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
দোকানদার খোকন বরিশালের বিমান বন্দর থানার লাকুটিয়া গ্রামের মো. ইয়াছিন কাজীর ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খোকন পৌরসভার ৫নং ওয়ার্ডের রেভিনিউ জামে মসজিদের সামনে চা ও ভ্যারাইটিজ স্টোর।
আত্মহত্যার আগে খোকন তার ফেসবুক আইডিতে লিখেন- সবাই আমাকে মাফ করে দিবেন। আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি, কিছুক্ষণ পরে আমি আত্মহত্যা করব। আমি চারপাশে অনেক ধার দেনা হয়ে গেছি নিজেকে আর সামাল দিতে পারছি না। একটা লোন হওয়ার কথা ছিল সেটাও আজকে হলো না। আমি আমার বউয়ের সকল গয়নাঘাটি টাকা পয়সা খরচ করে পথের ভিখারি হয়ে গেছি। আমার বউ অথবা পৃথিবীর কারো দোষ নেই। আমার এই মৃত্যুর জন্য সকলে আমাকে মাফ করে দেবেন। মা বাবা ভাই বোন সকলে আমাকে মাফ করে দিবেন।
আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাত বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাস উদ্ধার করে থানায় এনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com