বৃহস্পতিবার, ০৪:৪৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বিপুল পরিমান অস্ত্রসহ আট ডাকাত গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৪৮ বার পঠিত
বিপুল পরিমান দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল এবং ডাকাতির সরঞ্জামাদিসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হাকিমসহ আট ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

আজ রবিবার বিকেলে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর কমান্ডার আরাফাত ইসলাম (এনডি) বিপিএম সেবা সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
র‌্যাব সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জের মহেশপুর এলাকার এক বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে আটক করে।
পরবর্তীতে তাদের দেয়া তথ্যানুযায়ী, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় র‌্যাব-১০ এর সহযোগিতায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মহেশপুর এলাকার ডাকাত সর্দার আব্দুল হাকিম, তার ঘনিষ্ঠ সহযোগি বাকেরগঞ্জের শাওন ইসলাম সোহাগ, নিজাম চৌকিদার, নাসির হাওলাদার, পটুয়াখালী সদরের কালাম হোসেন, রাঙ্গাবালীর আব্দুর রহিম হাওলাদার, বরিশালের কাউনিয়া এলাকার রাজা খলিফা ও বরগুনার আমতলী এলাকার সেলিম মাতুব্বর।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com