বৃহস্পতিবার, ০৪:৫৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বরিশালে নবনির্বাচিত মেয়রকে গণসংবর্ধনা

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

বরিশালের গৌরনদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়াকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গেরাকুলবাসীর আয়োজনে শুক্রবার দিবাগত রাতে এ সংবর্ধনা প্রদান করা হয়। গেরাকুল সাইক্লোন শেল্টার এন্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ ইখতিয়ার হাওলাদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক খোকন আহম্মেদ হীরা। মোঃ জাসেম আকনের সঞ্চালনায় সভার শুরুতে নবনির্বাচিত মেয়রকে গেরাকুলবাসীর পক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গোলাম হেলাল মিয়া, আওয়ামী লীগ নেতা মজিবর সরদার, যুবলীগ নেতা লুৎফর রহমানসহ অন্যান্যরা সংবর্ধনা প্রদান করেন। পরে নবনির্বাচিত মেয়রকে গণসংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত মেয়র বলেন, সাবেক মেয়রের আমলে পৌরবাসী চরম ভোগান্তিতে ছিলো। নাগরিক সেবা তলানিতে পৌঁছেছে। আমি পৌরবাসীর জন্য শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করবো। পাশাপাশি পৌরসভা থেকে প্রাপ্য সম্মানি ভাতা ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দেওয়া হবে।
সংবর্ধনা সভায় প্রধানশিক্ষক মোঃ মুজিবুর রহমান তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর গোলাম মোর্শেদ পান্না, গোলাম আহাদ মিয়া রাসেল, আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন সিকদার, বিশিষ্ট সমাজ সেবক জিএম আলাউদ্দিন, আব্দুল মজিদ শরীফ, ব্যবসায়ী মজিবর আকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন মুফতী আব্দুর রশিদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com