বৃহস্পতিবার, ১১:৫৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

তিস্তা প্রকল্পে আগ্রহী চীন, ভারত সহায়তা করলে ভালো: পররাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১২৯ বার পঠিত

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন অনেক ধরে আগ্রহী জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ প্রকল্পে ভারত সহায়তা করলে তা বাংলাদেশের জন্য ভালো হবে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিস্তা প্রকল্পে চীন দীর্ঘদিন ধরে আগ্রহী। তিস্তা ভারত ও বাংলাদেশের যৌথ নদী। আমরা মনে করি তিস্তা প্রকল্পে ভারত যদি আমাদের সহায়তা করে সেটি আমাদের জন্য ভালো।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর চীন সফর ভারসাম্যপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।’

বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল চলাচল নিয়ে করা চুক্তির বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের ট্রেন চলাচল এখনো আছে। আমরা আঞ্চলিক যোগাযোগ নিয়ে ভাবছি। ভারত দিয়ে ট্রেন নেপাল ও ভুটানে যাবে। এটা সবার জন্যই ভালো হবে।’

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির আমলে আমাদের ওপর জুলুম-নির্যাতন হয়েছে। আমাদের পার্টি অফিসের সামনে কাঁটাতারের বেড়া দিয়েছিল। সিআরআইয়ের কার্যালয়ে ঢুকে মালামাল লুট করেছিল।’

তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের দলেই গণতন্ত্র নেই। বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করেছে শেখ হাসিনা।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই, সেটি একটি সমস্যা। তবে দুই দেশ সম্মত হলে তাকে ফিরিয়ে আনা সম্ভব। এ নিয়ে আলোচনা চলছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com