শনিবার, ০১:৪৮ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

ধানমন্ডিতে মাইক্রোকে ট্রাকের ধাক্কা, সড়কে ছড়িয়ে পড়লো ধান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৮০ বার পঠিত

রাজধানীর ধানমন্ডির রাসেল স্কয়ারে একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দিয়েছে ধানের বস্তাবোঝাই একটি ট্রাক। এতে ট্রাকটি উল্টে সড়কের ওপর ধান ছড়িয়ে পড়েছে।

বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই মাইক্রোবাসটি রাসেল স্কয়ারের মোড় পার হচ্ছিল।

মাইক্রোবাসটি আসাদগেটের দিকে যেতে চাচ্ছিল। আর আসাদগেটের দিক থেকে নিউমার্কেটের দিকে যাচ্ছিল ট্রাকটি। সে সময় মাইক্রোবাসটির পাশে সজোরে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে যায়। ট্রাকের কিছু অংশ মাইক্রোবাসের ওপরেও পড়ে।

দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাকটি থেকে ধান সড়কের ওপর ছড়িয়ে পড়ে। এতে সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে সড়কে পড়ে থাকা ধান সরিয়ে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও কর্তব্যরত পুলিশ জানায়, দুর্ঘটনার সময় যানবাহন দ’টিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। তারা দু’জনই অক্ষত আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com