বৃহস্পতিবার, ১১:২৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

রাশিয়ার দাগেস্তানে ইহুদি ও খ্রিস্টিয়ান ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, অন্তত ১৫ পুলিশ নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রজাতন্ত্র দাগেস্তানে সশস্ত্র ব্যক্তিরা রোববার (২৩ জুন) দুটি অর্থোডক্স খ্রিস্টিয়ান গির্জা, একটি ইহুদি উপাসনালয় বা সিনাগগ এবং ট্রাফিক পুলিশের একটি পোস্ট আক্রমণ করে এক ধর্মযাজক ও পুলিশসহ অন্তত ১৫ সদস্যকে হত্যা করেছে। রোববার সন্ধ্যায় দারবেন্ত এবং মাখাচকালায় এই হামলা হয়।

রাশিয়ার সন্ত্রাস-বিরোধী জাতীয় কমিটি এক বিবৃতিতে বলেছে, রাশিয়ান অর্থোডক্স চার্চের একজন ধর্মযাজক এবং পুলিশ অফিসাররা ‘সন্ত্রাসী’ হামলায় নিহত হয়।

সিনাগগ এবং চার্চটির অবস্থান দারবেন্তে। স্থানটি প্রধানত মুসলিম উত্তর ককেশাস অঞ্চলের প্রাচীন ইহুদি সম্প্রদায়ের বাসস্থান। এটি রাশিয়ার অন্যতম গরিব অঞ্চল। পুলিশ পোস্টটি দাগেস্তানের রাজধানী মাখাচকালায় অবস্থিত।

দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সার্গেই মেলিকভ বলেছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ছয় হামলাকারী নিহত হয়েছে।

ইউক্রেনকে দোষারোপ

দাগেস্তানের পাবলিক মনিটরিং কমিশনের উপ-চেয়ারম্যান শামিল খাদুলায়েভকে উদ্ধৃত করে আরআইএ নভোস্তি জানায়, দেরবেন্তে একজন ধর্মযাজক এবং মাহাচকালায় গির্জার এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।

এই আক্রমণের জন্য কেউ এখনো দায়িত্ব দাবী করে নি, তবে দাগেস্তানে কিছু কর্মকর্তা ইউক্রেন এবং নেটোকে দোষারোপ করেছে।

‘এখানে কোন সন্দেহ নেই যে, এই সন্ত্রাসী আক্রমণগুলো কোনো না কোনোভাবে ইউক্রেন এবং ন্যাটো দেশের গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত,’ দাগেস্তানের এক সংসদ সদস্য আব্দুলহাকিম গাদযিয়েভ সামাজিক মাধ্যম টেলিগ্রামে লেখেন।

ইউক্রেনের কর্মকর্তারা আক্রমণের পর কোনো মন্তব্য করেনি।

‘যা ঘটেছে, তা দেখে একটি উস্কানি মনে হয়, এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটি জঘন্য প্রচেষ্টা,’ দাগেস্তানের প্রতিবেশি চেচনিয়ার প্রেসিডেন্ট রামজান কাদিরভ বলেন।
সূত্র : ভয়েস অব আমেরিকা, আল জাজিরা, টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com