সোমবার, ০২:৩৭ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত ১৪০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১২৮ বার পঠিত

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে কোরবানি দিতে গিয়ে অন্তত ১৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত একজনকে মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ে চিকিৎসা নিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন তারা। বেশিরভাগ রোগই কাটাছেঁড়ার।

বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান। তিনি গণমাধ্যমকে জানান, কোরবানি দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আহত হওয়া ১৪০ জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন। সবাইকে সেলাইয়ের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। একজনের অবস্থা বেশি খারাপ থাকায় তাকে ভর্তি দেয়া হয়েছে।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ১৪০ জন ঢামেকে চিকিৎসা নিতে এসেছিলেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজন হাসপাতালে ভর্তি আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com