শুক্রবার, ০৯:১৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জর্ডানি করিডোর ব্যবহার করছে ইসরাইল : খবর প্রকাশ করায় সাংবাদিকের জেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১২০ বার পঠিত

ইসরাইলকে ‘ল্যান্ড করিডোর’ দেয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় জর্ডানের এক সাংবাদিককে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। জর্ডানের ওই ভূমি ব্যবহার করে ইসরাইলে পণ্য পরিবহন করে আসছে।

ওই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করায় সাংবাদিক হিবা আবু তাহাকে জর্ডানের বিতর্কিত সাইবার ক্রাইম আইনের আওতায় সাজা দেয়া হয়।

তাহার ‘পার্টনার্স ইন জেনোসাইড… জর্ডানিয়ান ক্যাপিটাল ইনভলভড ইন জেনোসাইড ইন গাজা স্ট্রিপ’ শীর্ষ প্রতিবেদনটি লেবাননি মিডিয়া আউটলেট আনাশের-এ প্রকাশিত হয়।

এতে বলা হয়, জর্ডানের কয়েকটি কোম্পানি এই ল্যান্ড করিডোর দিয়ে ইসরাইলে পণ্যসম্ভার পরিবহন করছে।

ফেব্রুয়ারিতে জর্ডানের প্রধানমন্ত্রী বিশের খঅসানেহ তার দেশের মধ্য দিয়ে ইসরাইলে কোনো ল্যান্ড রুট থাকার কথা অস্বীকার করেন। তিনি প্রতিবেদনটি ‘ভুয়া’ হিসেবে অভিহিত করেন।

তিনি আরো বলেন, জর্ডানে যাওয়া ও আসার পরিবহন রুটগুলো গত ২৫ বছরে কোনো পরিবর্তন হয়নি।

মে মাসে আবু তাহাকে গ্রেফতার করা হয়। জর্ডানি মিডিয়া কমিশন তার বিরুদ্ধে মামলা করার পর তাকে গ্রেফতার করা হয়।

তার আইনজীবী বলেছেন, তিনি এই সাজার বিরুদ্ধে আপিল করবেন।

গত বছর জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিতর্কিত সাইবার ক্রাইম আইনটি অনুমোদন করেন। সাংবাদিক ও রাইটস গ্রুপগুলো দাবি করছে, এটি স্বাধীনভাবে কথা বলার ওপর হামলা।

আইনটি পাস হওয়ার পর সাংবাদিক, লেখকদের সামাজিক মিডিয়ায় মতপ্রকাশের জন্যও দণ্ডিত করা হচ্ছে।

গত ৭ অক্টোবর গাজার যুদ্ধ শুরু হওয়ার পর জর্ডান সাংবাদিক ও ভিন্নমতালম্বীদের ওপর দমন অভিযান চালাচ্ছে, বিশেষ করে মার্চে আম্মানে ইসরাইলি দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর।

আবু তাহাকে ২০২৩ সালের আগস্টেও সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয়েছিল। ওই সময় তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর বিরুদ্ধে একটি অনলাইন পোস্ট প্রকাশ করেছিলেন। ওই সময় তাকে তিন মাসের কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছিল।

সূত্র : মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com