বৃহস্পতিবার, ১১:২৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

টাঙ্গাইলে ট্রাক উল্টে মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১২২ বার পঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী একটি ট্রাক উল্টে পড়ায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে কমপক্ষে ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেয়া হয়েছে। তবে যানজটের ধকল কাটেনি এখনো।

শুক্রবার ভোরে কালিহাতী উপজেলার পুংলীতে উত্তরবঙ্গগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এমনিতেই এ মহাসড়কে প্রচুর যানবাহন চলাচল করে। ঈদ এলে এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। তখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। এবারো তার ব্যতিক্রম হয়নি। দুর্ঘটনার পর সকাল ৮টার দিকে মালবাহী ট্রাকটি সরিয়ে নেয়া হয়। এতে যানজট পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরগতিতে চলছে যানবাহন। তাছাড়া বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির প্রচুর চাপ রয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো: সাজেদুর রহমান জানান, ‘ভোরে একটি মালবাহী ট্রাক সড়কে উল্টে যায়। এতে ট্রাকে থাকা মালের বস্তাগুলো সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লেনে। তবে, সার্ভিস লেন চালু ছিল।’

তিনি আরো বলেন, ‘ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com