শনিবার, ১০:৪৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা লুট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৭১ বার পঠিত

বগুড়া সদরের মাটিডালীতে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, এই ব্যাংকে ম্যানেজারসহ দুই কর্মকর্তা ও দু’জন কর্মচারী কর্মরত রয়েছেন। এখানে ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে পুলিশ জানিয়েছে।

ওসি জানান, বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে অফিস বন্ধ করে চলে যান কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকালে এসে দেখেন সিন্দুক ভেঙে টাকা খোয়া গেছে। মাটিডালী এলাকায় দ্বিতল ভবনের উপরের তলায় এ শাখা থাকলেও রাতে কোনো নৈশ প্রহরী ছিল না। এছাড়া এ ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com