বৃহস্পতিবার, ০৫:১৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার নির্বাচন উপলক্ষে বরিশাল জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের বরিশাল জেলাধীন গৌরনদী ও আগৈলঝাড়া নির্বাচন উপলক্ষে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত অডিটোরিয়াম, গৌরনদী, বরিশাল এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। গৌরনদী, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত অডিটোরিয়ামে সকাল ১০.০০ ঘটিকায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবু আব্দুল্লাহ খান (উপজেলা নির্বাহী অফিসার),ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সী । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ -অধিনায়ক, র‍্যাব ৮, বরিশাল। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি) রেজওয়ান আহমেদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মেহেদী হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সরদার, পিপিএম-সেবা; শারমিন সুলতানা রাখীঁ, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল), বরিশাল; মো: মাজহারুল ইসলাম, সহকারি পুলিশ সুপার, (উজিরপুর সার্কেল), বরিশাল; এস, এম, বাইজীদ ইবনে আকবর, সহকারি পুলিশ সুপার (মুলাদী সার্কেল), বরিশাল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা এর সদস্যবৃন্দ এবং আনসারের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি) রেজওয়ান আহমেদ, পিপিএম। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম মহোদয় নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠ ভাবে সম্পাদন করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। সভাপতি মহোদয় নিরপেক্ষতা বজায় রেখে ও পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com