শুক্রবার, ১১:১৯ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

মোদির এনডিএ জোটকে অভিনন্দন জানালেন পররাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১২৫ বার পঠিত

ভারতের সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন বিজয়ী জোট এনডিএ-কে এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়াকেও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বুধবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য আমরা এনডিএ, ইন্ডিয়া জোট ও ভারতের জনগণকে অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের অনুপ্রেরণা ও উদাহরণ।’

ভারতের নির্বাচন কমিশন ৫৪৩টি লোকসভার আসনের মধ্যে ৫৪২টি আসনের ফলাফল ঘোষণা করেছে, যার মধ্যে বিজেপি ২৪০টি আসন এবং কংগ্রেস ৯৯টি আসনে জয়ী হয়েছে।

হাছান মাহমুদ বলেন, ভারতে শিগগিরই একটি নতুন সরকার গঠিত হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক গভীর সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে একটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন,‘এটা ভারতীয় জনগণের পছন্দ। একই জোট ক্ষমতায় থাকবে। আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং রক্ত ও পারস্পরিক ত্যাগের বন্ধনে আবদ্ধ।’

তিনি বলেন, ভারতের বিরোধী দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করে, যা বাংলাদেশে দেখা যায় না।

পানি বণ্টন-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কাজ করে এবং তারা অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা চালিয়ে যাবে।

হাছান বলেন,‘ভারতের সাথে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। এই বিশেষ সম্পর্কের সাথে অন্য কারো তুলনা হয় না।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com