শুক্রবার, ০৯:০০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

উত্তর প্রদেশে বিজেপির পতন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১১৪ বার পঠিত

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশ মানেই ছিল বিজেপির নিশ্চিত জয়। এমনকি প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পরবর্তী প্রধানমন্ত্রীও ভাবা হচ্ছিল। তবে নির্বাচনের ফলে দেখা গেল বিজেপির এই শক্ত দূর্গ কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ছিনিয়ে নিয়েছে।

নির্বাচন কমিশন প্রকাশিত ফলে দেখা যায়, উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৪১টি আসনে জয় পেয়েছে ইন্ডিয়া জোট। বিপরীতে ৩৮টি আসনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ রাজ্যের ৮০ আসনের মধ্যে ৬২টি আসন পেয়েছিল। বাকি আসনগুলোর মধ্যে বিএসপি পেয়েছিল ১০টি আর সমাজবাদী পার্টি পাঁচটি। ওই নির্বাচনে বিএসপি ও সমাজবাদী পার্টি জোট বেঁধেছিল। এবারের নির্বাচনে সরকারবিরোধী জোট ইন্ডিয়ার অধীনে সমাজবাদী পার্টি ও কংগ্রেস একযোগে আর বিএসপি নিজেদের মতো করে নির্বাচনী লড়াইয়ে নেমেছে।

লোকসভা নির্বাচনে লড়াই হয়েছে মূলত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে। ভারতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ প্রকাশিত ফলে দেখা যায়, ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে ২৯৩টি এবং ইন্ডিয়া জোট পেয়েছে ২৩১ আসন।

১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ৪৪ দিনের বেশি সময় ধরে অনুষ্ঠিত সাত ধাপের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের জন্য দেশটিতে আজ ভোট গণনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, নির্বাচনে প্রায় ৯৭ কোটি মানুষ ভোট দেওয়ার যোগ্য ছিল। এর মধ্যে ৩১ কোটি ২০ লাখ নারী ভোটারসহ মোট ৬৪ কোটি ৩০ লাখ ভোটারের অংশগ্রহণে ভারত এবার একটি বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com