শুক্রবার, ০৮:৫৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এনডিএ ২৯২ আসনে এগিয়ে, ইন্ডিয়া জোট ২২২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১১৫ বার পঠিত

ভারতের লোকসভা নির্বাচনে বুথফেরত সমীক্ষাগুলোর আভাসই সত্যি হতে যাচ্ছে। প্রাথমিক গণনায় নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এখন পর্যন্ত ২৯২ আসনে এগিয়ে রয়েছে। আর বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২২২ আসনে এগিয়ে রয়েছে। তবে এই ফলাফল গণনার একেবারে প্রাথমিক অবস্থা। তার মানে এই ফলাফল দিয়ে চূড়ান্ত জয়-পরাজয় নির্ধারণ করা সম্ভব নয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে আজ মঙ্গলবার সকালে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু করে ভারতীয় নির্বাচন কমিশন। তার আগে সাত ধাপে ভোট গ্রহণ শেষ করে ভারত।

বুথফেরত জরিপের আভাস সত্যি করে দিয়ে পশ্চিমবঙ্গেও এগিয়েও রয়েছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার লাইভ আপডেট থেকে জানা গেছে, বাংলায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। পেয়েছে ১১ আসন। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ১০ আসন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল মোট ৩৫২ আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেয়েছিল ৯১ আসন। সে তুলনায় কংগ্রেস নেতৃত্বাধীন এবার অনেক ভালো করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com