শুক্রবার, ০৮:৩২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গুজরাতের গেমিং জোনে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ২৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১১০ বার পঠিত

ভারতের গুজরাত রাজ্যের রাজকোটের ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বাড়ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, গেমিং জোনের আগুনে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একাধিক শিশু। শনিবার বিকেলে দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। ঘটনাস্থলের মারা যান উপস্থিত একাধিক মানুষ। উদ্ধারকাজ শুরু হলে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা।

পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিনায়ক প্যাটেল বলেছেন, ‘মৃতদেহগুলো এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে শনাক্ত করাই কঠিন।’ রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সন্ধ্যা নাগাদ টিআরপি গেমিং জোনে আগুন লাগে। উদ্ধারকাজ চলছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে। যত বেশি সম্ভব মৃতদেহ উদ্ধারের কাজ চলছে।’

প্রত্যক্ষদর্শীদের মতে, যখন আগুন লাগে তখন সেখানে বিপুলসংখ্যক মানুষের সাথে শিশুরাও উপস্থিত ছিল। রাজকোটের কালেক্টর প্রভাব যোশী জানিয়েছেন, সাড়ে ৪টা নাগাদ গেমিং জোনে আগুন লাগার খবর আসে দমকলের কাছে, আগুন লাগার পরেই গেমিং জোন ভেঙে পড়ে। যদিও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধান করতে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করার নির্দেশ দিয়েছেন।
সূত্র : নিউজ ১৮

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com