শনিবার, ০৯:২৭ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আদালতের রায় মানা বাধ্যতামূলক : জাতিসঙ্ঘ প্রধান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১১৪ বার পঠিত

জাতিসঙ্ঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মানা বাধ্যতামূলক এবং সকল পক্ষই তা অবশ্যই মেনে চলবে।

জাতিসঙ্ঘের শীর্ষ আদালত রাফায় ইসরাইলি অভিযান বন্ধ করার নির্দেশ দেয়ার পর শুক্রবার গুতেরেস এ কথা বলেছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেন, আদালতের রায় মানা বাধ্যতামূলক এবং তিনি বিশ্বাস করেন সকল পক্ষই আদালতের এ রায় মেনে চলবে।

শুক্রবারের রায়ে আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, ‘রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরাইলের যেকোনো হামলা বন্ধ করতে হবে। যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।’

রাফাতে ইসরাইলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দেশটি দাবি করে, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে ইসরাইল। এ কারণে সেখানে হামলা বন্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com