শুক্রবার, ০৮:৩২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট তো লাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হলেন তো লাম (৬৬)। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি গত সপ্তাহে তো লামকে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। তারপর গোপন ব্যালটে লামের মনোনয়নকে অনুমোদন করে একটি প্রস্তাব পাশ হয়। তখন থেকে রাষ্ট্রপ্রধানের পদে লামই ছিলেন একমাত্র প্রার্থী। খবর রয়টার্সের।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে তো লাম বলেছেন, ‘তিনি দৃঢ় ও অবিচলভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।’ এর আগে, জননিরাপত্তামন্ত্রী হিসেবে তো লাম দেশটির দুর্নীতিবিরোধী অভিযানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ‘জ্বলন্ত চুল্লি’ নামে পরিচিতি পাওয়া এই অভিযান ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতি সমূলে উৎপাটনের লক্ষ্যে পরিচালিত হয়েছিল। তবে সমালোচকরা এ অভিযানকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের আড়ালে ঠেলে দেওয়ার উপায় হিসেবেও দেখেছেন।

ভিয়েতনামের প্রেসিডেন্টের আনেকাংশেই ভূমিকা আনুষ্ঠানিক। দেশটির শীর্ষ চারটি রাজনৈতিক পদের বাকি গুলো হলো কমিউনিস্ট পার্টি প্রধান, প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকার। এদের মধ্যে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধানের পদটি দেশটির শীর্ষ পদ। এদিকে ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির বর্তমান প্রধান নগুয়েন ফু ট্রং বয়সের কারণে পদ ছেড়ে দিতে পারেন বলে শুনা যাচ্ছে। সেক্ষেত্রে  লাম পার্টি প্রধানের পদপ্রার্থী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

বিডি-প্রতিদিন/শআ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com