শুক্রবার, ০৮:১৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে ইসরাইলের হাত!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় হেলিপকপ্টার বিধ্বস্ত হয়ে অপ্রত্যাশিত মৃত্যু ঘটেছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী প্রমুখের। এ ঘটনা সত্যিই দুর্ঘটনা নাকি এতে শত্রু পক্ষের হাত আছে, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-পর্যালোচনা।

দি ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে নানা ধরনের জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। এতে বিভিন্ন মহল থেকে বাস্তবতা অনুসন্ধানের আওয়াজ উঠেছে। ইসরাইল ও ইরানের বৈরিতা ঐতিহাসিক। তাই এসব আলোচনাকে একদম উড়িয়ে দেয়া যায় না বলে অভিমত বিশ্লেষকদের। বিশেষ করে দামেস্কে ইসরাইলের একজন ইরানি জেনারেলকে হত্যা এবং ইরানের পরবর্তী ক্ষেপণাস্ত্র ব্যারেজসহ সাম্প্রতিক উত্তেজনা ওই সন্দেহকে ঘনীভূত করে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, তবে কোনো কোনো বিশেষজ্ঞ এমন আলোচনাকে অস্বীকার করেন। তারা বলেন, ইসরাইল ঐতিহ্যগতভাবে উচ্চ-প্রোফাইল রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিবর্তে সামরিক এবং পারমাণবিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রক্রিয়া অধিক অবলম্বন করে থাকে। তাই এতে তাদের সম্পৃক্ত থাকার সম্ভাবনা গৌণ।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন যে এ ঘটনায় ইসরাইলের কোনো সম্পৃক্ততা নেই।

তবে হেলিকপ্টার বিধ্বস্তে ইসরাইলের হাত প্রমাণিত হলে আঞ্চলিক উত্তেজনা আরো বৃদ্ধি পাবে। লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনজুড়ে ইরানের প্রক্সি নেটওয়ার্ক ভূ-রাজনৈতিক ল্যান্ডস্কেপকে আরো জটিল করে তুলবে। বিশেষ করে ইসরাইল ও হামাসের সাথে চলমান সঙ্ঘাত নতুন মাত্রা পাবে। ইরানের নেতৃত্বে যেকোনো অস্থিতিশীলতা এই গোষ্ঠীগুলোকে উৎসাহিত করতে পারে। ফলে সম্ভাব্য বিস্তৃত সঙ্ঘাতের দিকে গড়াতে পারে ভবিষ্যত।

সূত্র : দি ইকোনমিক টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com