শুক্রবার, ০৮:০২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গাজা যুদ্ধে হেরে যাচ্ছে ইসরাইল : সাবেক মোসাদ উপ-প্রধান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১২২ বার পঠিত

গাজা যুদ্ধে ইসরাইল হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গোয়েন্দা উপ-প্রধান রাম বেন-বারাক। তিনি ইসরাইলের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, চলমান গাজা যুদ্ধ একদমই নিরর্থক। এর সুষ্পষ্ট লক্ষ্যে ঘাটতি রয়েছে। সেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার। আমাদের রাষ্ট্রও পতনের মুখে রয়েছে।

সাক্ষাৎকারে বেন-বারাক বলেন, আমাদের একই এলাকায় বারবার লড়াই করতে হয়। প্রতিবারই খোয়াতে হয় নতুন নতুন সৈন্য। এছড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সময় তিনি যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে বলেন, আমাকে একটা জিনিস দেখান যেটাতে আমরা সফল হয়েছি।

এদিকে, হিজবুল্লাহ ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে বলে স্বীকার করেছেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। শুক্রবার (১৭ মে) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ওই স্বীকারোক্তি দেন তিনি।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট স্বীকার করেছেন যে চলমান আন্তঃসীমান্ত সংঘর্ষে উত্তর ইসরাইলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়-ক্ষতি করেছে হিজবুল্লাহ। তিনি বলেন, আমি ইসরাইলের ব্যাপক ক্ষয়-ক্ষতির কথা বুঝি। আবার প্রতিপক্ষের ক্ষয়-ক্ষতি ও নিহতদের সংখ্যাও তো কম নয়।

তিনি জোর দিয়ে বলেন, তেল আবিবকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে হবে। তাদের বিশ্বাস করতে হবে, যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটে যেতে পারে।

গ্যালান্ট বলেন, আমি গাজায় প্রবেশের আগে সৈন্যদের যুদ্ধের বাস্তবতা তুলে ধরেছিলাম। কিন্তু তারা আমার কথা বিশ্বাস করিনি। আমি আজকেও বলে গেলাম, অপেক্ষা করুন। আমরা ব্যবস্থাও নিয়ে রাখব।

এর আগে শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে লেবানন থেকে আনুমানিক ৭৫টি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। তারা দাবি করেছে যে ইসরাইল কয়েক ডজন রকেট বাধা দিয়েছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com