শনিবার, ১২:৫১ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

বিশ্বজুড়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা : ডব্লিএইচও

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৬৮ বার পঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, গত সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লাখেরও বেশি। জাতিসঙ্ঘের স্বাস্থ্য সংস্থা মহামারী নিয়ে তার সর্বসাম্প্রতিক সাপ্তাহিক প্রতিবেদনে বলেছে, বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের মতোই ছিল; প্রায় ৮ হাজার ৫০০। কোভিড সম্পর্কিত মৃত্যু তিনটি অঞ্চলে বেড়েছে : মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আমেরিকা মহাদেশে।

ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, ১১০টি দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বেশিরভাগ মানুষই ওমিক্রন প্রকরণ, বিএ-৪ এবং বিএ-৫ এ আক্রান্ত।

অক্সফাম এবং পিপলস ভ্যাক্সিন অ্যালায়েন্স দ্বারা সংকলিত পরিসংখ্যান অনুসারে, গ্রুপ অফ সেভেনের বৃহৎ অর্থনীতির দেশগুলো দ্বারা দরিদ্র দেশগুলোর জন্য প্রতিশ্রুত ২১০ কোটি টিকার অর্ধেকেরও কম বিতরণ করা হয়েছে।

এই মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র শিশু ও প্রি-স্কুলারদের জন্য কোভিড-১৯ টিকা অনুমোদন করেছে এবং সবচেয়ে কমবয়সী ১ কোটি ৮০ লাখ শিশুকে লক্ষ্য করে একটি জাতীয় টিকাদান পরিকল্পনা চালু করেছে।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকরা সুপারিশ করেছেন, কিছু প্রাপ্তবয়স্ক মানুষকে শরতকালে যেন সাম্প্রতিকতম বুস্টার ডোজ দেয়া হয় যা কিনা সর্বসাম্প্রতিক করোনাভাইরাস প্রকরণের বিরুদ্ধে কার্যকর।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com