শুক্রবার, ০৮:০১ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পর ব্রিটেনেও ভারতীয় ‘বিষাক্ত’ ভারতীয় মশলার বিরুদ্ধে কড়াকড়ি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১১৯ বার পঠিত

বিপজ্জনক মাত্রায় কীটনাশক রয়েছে ভারতে তৈরি হওয়া মশলায়! এই অভিযোগে গত কয়েক দিনে ভারতীয় মশলা নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর, হংকংয়ের মতো দেশগুলো। ভারতীয় মশলা নিয়ে বাড়তি সতর্কতার পথে হেঁটেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এহেন পরিস্থিতিতে ভারতীয় মশলা নিয়ে নতুন কড়াকড়ি চালু করল ব্রিটেন।

ব্রিটেনের ফুড স্ট্যান্ডার্ডসের তরফে জানানো হয়, ‘বাজারে যেসমস্ত ভারতীয় মশলা বিক্রি হচ্ছে, সেগুলোর দিকে কড়া নজর রাখা হচ্ছে। কারণ ভারতীয় মশলাতে মাত্রাতিরিক্ত ইথিলিন অক্সাইড ব্যবহারের অভিযোগ উঠেছে। কিন্তু ব্রিটেনে ইথিলিন অক্সাইডের ব্যবহার নিষিদ্ধ। যদি কোনো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা দেখা যায়, তাহলে ওই খাদ্য প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দেশের মানুষকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত।’ যদিও ঠিক কী ব্যবস্থা নেয়া হতে পারে, সেই নিয়ে বিস্তারিত জানায়নি ব্রিটিশ সংস্থা।

উল্লেখ্য, ভারতীয় মশলা নিয়ে মাসখানেক ধরেই চলছে বিতর্ক। ভারতের মশলা প্রস্তুতকারক সংস্থা এভারেস্টের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনে সিঙ্গাপুর সরকার। সংস্থার জনপ্রিয় ফিস কারি মশলায় বিপজ্জনক মাত্রায় কীটনাশক মেশানো হচ্ছে বলে দাবি করা হয়। খাদ্য তালিকা থেকে মশলা বাতিলও করে সিঙ্গাপুর সরকার। ‘বিষ’ মশলা আমদানি বন্ধ করে তারা। এই অভিযোগ পাওয়ার পরে আমেরিকা, নিউজিল্যান্ডের মতো দেশগুলোও ভারতীয় মশলায় আলাদা করে নজরদারি শুরু করে।

বিশ্বজুড়ে অভিযোগ পাওয়ার পরে নড়েচড়ে বসে ভার‍তও। মশলায় ‘বিষ’ ব্যবহার করা হচ্ছে কিনা তা যাচাই করতে এবার আরও নিখুঁত এক পদ্ধতি ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নেয় ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অফ ইন্ডিয়া’। ভারত থেকে অন্য দেশে পাঠানো মশলা, বাইরে থেকে আনা মশলা এবং দেশে ব্যবহারের জন্য যে মশলা তৈরি হয়, সবই যাচাই করে দেখা হবে। বাদ যাবে না প্যাকেটজাত মশলাও। ইতিমধ্যেই দেড় হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com