বুধবার, ০৭:৪৯ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী পে-স্কেল নিয়ে জামায়াতের প্রস্তাবনায় কোন গ্রেডে কত টাকা বেতন বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট শিল্প-সংস্কৃতি শিক্ষায় ৫০-৬০ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ হবে : ববি হাজ্জাজ ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

মালয়েশিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বাংলাদেশীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৬৪ বার পঠিত
ছবি : বারনামা

মালয়েশিয়ায় বন্য হাতির আক্রমণে এক বাংলাদেশী নিহত হয়েছে। রোববার (১২ মে) দেশটির পোস ব্লাউয়ের কাম্পুং ওম শহরে তিনি নিহত হন।

ব্লাউ কাম্পুং জেলার প্রধান পুলিশ সুপার সিক সিক চুন ফু জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হাতির আক্রমণে ওই বাংলাদেশি নিহত হন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহত ওই বাংলাদেশীর পরিচয় শনাক্ত করা হয়েছে। মো: নওশের আলী (২৯) নামের ওই কর্মী তার এক সহকর্মীকে নিয়ে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হাতির আক্রমণের শিকার হন।

সোমবার দেশটির পুলিশ এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে হাতির আক্রমণের সময় পালিয়ে যাওয়ার সুযোগ পাননি ওই ভুক্তভোগী। নিহতের লাশের পাশেই হাতির পায়ের ছাপ পাওয়া গেছে।

ভুক্তভোগীর পরিবারের সম্মানে এই ঘটনায় কোনো ধরনের গুঞ্জন না ছড়ানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ।

সূত্র: বারনামা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com