শুক্রবার, ০৭:৪৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ভারতে চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৯৯ বার পঠিত

ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ দফায় দেশটির ১০ রাজ্যের ৯৬টি আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে অন্ধ্র প্রদেশের ২৫, তেলেঙ্গানার ১৭, উত্তর প্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১ এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের আটটি করে আসনে ভোট হচ্ছে।

এই ধাপে ১৭ কোটি ৭০ লাখের বেশি ভোটার তাদের ভোট দিবেন। ১৯ লাখের বেশি পোলিং অফিসার দেশটির বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় এক লাখ ৯৬ হাজার ভোট কেন্দ্রে পরিচালনা করছেন।

লোকসভা নির্বাচনের এই পর্বে এক হাজার ৭১৭ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং (বহরমপুর), এসপির অখিলেশ যাদব (কনৌজ), কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এবং টিএমসির মহুয়া মৈত্র (কৃষ্ণনগর)।

লোকসভা নির্বাচনের তিন দফায় মোট ২৮৩টি আসনে আগেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সাত দফার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট হবে আগামী ২০ মে। ষষ্ঠ ও সপ্তম দফার ভোট হবে যথাক্রমে ২৫ মে ও ১ জুন। একযোগে ভোটগণনা ও ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন।
সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com