শুক্রবার, ১২:১৬ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন বিশেষ রাষ্ট্রদূত মিল আগে যেসব দায়িত্ব পালন করেছেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১১৬ বার পঠিত

যুক্তরাষ্ট্র সরকার ডেভিড স্লেটন মিলকে বাংলাদেশে অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি এবং প্লেনিপোটেনশিয়ারি হিসেবে মনোনীত করেছে।

প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনে গুরুত্বপূর্ণ নেতৃত্বে দায়িত্ব পালন করার জন্য ৯ মে এ মনোনয়ন ঘোষণা করেছেন। শুক্রবার ঢাকায় প্রাপ্ত একটি বিবৃতি এ কথা জানা গেছে।

ডেভিড মিল সিনিয়র ফরেন সার্ভিসে মিনিস্টার-কাউন্সেলর পদমর্যাদার একজন ক্যারিয়ার ডিপ্লোমেট। বর্তমানে তিনি চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন। সেখানে তিনি অন্তর্বতীকালীন চার্জ ডি’ অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে, তিনি ডিপার্টমেন্টের ব্যুরো অফ ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশনের উপ-সহকারী সচিব ছিলেন। এর আগে তিনি নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন ব্যুরোর পরিচালক ছিলেন।

তার বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে অন্যান্য পদের মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ওয়াশিংটনে ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন; বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন; ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ের কাউন্সেলর; অর্থনৈতিক ব্যুরোতে মুদ্রা বিষয়ক অফিসের উপ-পরিচালক; এবং চীন, হংকং, তাইওয়ান, গিনি ও ওয়াশিংটনে অন্যান্য দায়িত্ব পালন।

ফরেন সার্ভিসে যোগদানের আগে স্প্রিন্ট টেলিকমিউনিকেশনে করপোরেট ফাইন্যান্স সংক্রান্ত পদে অধিষ্ঠিত ছিলেন মিল।
ভার্জিনিয়ার স্থানীয় বাসিন্দা মিল ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আইজেনহাওয়ার স্কুল থেকে এমএস ডিগ্রী, টুলেন ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রী অর্জন করেছেন।

তিনি অসামান্য সাফল্যের সাথে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালনের জন্য বেকার-উইলকিন্স পুরস্কার পেয়েছেন এবং চীনা, ইউক্রেনীয় ও ফরাসি ভাষায় দক্ষ।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com