শুক্রবার, ০৭:১৫ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ২৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর ইরানের নিষেধাজ্ঞা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১১৬ বার পঠিত

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। পশ্চিম এশীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলার অংশ হিসেবে ইরান এই ব্যবস্থা নিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংসদে পাস হওয়া দু’টি আইন বাস্তবায়নের অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই দু’টি আইনের একটি হচ্ছে পশ্চিম এশীয় অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা সৃষ্টিকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই শীর্ষক আইন। আর অন্যটি হচ্ছে শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে ইসরায়েলের বিদ্বেষমূলক তৎপরতা রুখে দেওয়ার আইন।

ইরানের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে নিষেধাজ্ঞার আওতাভূক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ থাকলে সেগুলোরও বিচার করা হবে।

নিষেধাজ্ঞায় আওতায় আসা ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোরতালিকা

১- সাইপ্রাসে ব্রিটেনের আক্রোতিরি বিমান ঘাঁটি।

২- লোহিত সাগরে ব্রিটিশ নৌবাহিনীর ডায়মন্ড রণতরী।

৩- ব্রিটিশ এলবিট সিস্টেম কোম্পানি।

৪- ম্যাগিট পার্কার ব্রিটিশ কোম্পানি।

৫- ব্রিটিশ রাফায়েল কোম্পানি।

নিষেধাজ্ঞার আওতায় আসা ব্রিটিশ ব্যক্তিদের তালিকা:

১- গ্র্যান্ট শ্যাপস, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী।

২- জেমস হ্যাকেনহল, ব্রিটিশ সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক কমান্ডের অধিনায়ক।

৩- শ্যারন নেসমিথ, ব্রিটিশ সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ।

৪-পল রেমন্ড গ্রিফিথস, ব্রিটিশ সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অফ স্টাফ।

৫- অ্যাড্রিয়ান বার্ড, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স ইন্টেলিজেন্সের পরিচালক।

৬- রিচার্ড ক্যাম্প, লোহিত সাগরে ব্রিটিশ নৌবাহিনীর রণতরী রিচমন্ডের কমান্ডার।

৭- সাইমন ক্ল্যাক, সাইপ্রাসে ব্রিটিশ অ্যাক্রোতিরি বিমান ঘাঁটির কমান্ডার।

৮- পিটার ইভান্স, লোহিত সাগরে ব্রিটিশ নৌবাহিনীর ডায়মন্ড রণতরীর কমান্ডার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com