বৃহস্পতিবার, ০৩:৪৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সারাদেশ উপজেলা নির্বাচনে সেনাবাহিনী নামানো সম্ভব নয়: ইসি আলমগীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২০০ বার পঠিত

উপজেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের মাঠে নামানো সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ইসি মো. আলমগীর বলেন, ‘নির্বাচনে নিরাপত্তার জন্যে এদেশে পুলিশ বাহিনী আছে। তারাই নিরপেক্ষ নির্বাচন করতে যথেষ্ঠ। এছাড়াও র‌্যাব, বিজিবি, আনসার, গোয়েন্দা বাহিনী আছে। তারা সারক্ষণই খোঁজ রাখছে। অনেকে হয়ত জানছেন না, কিন্তু তারা ঠিকই গোপনে তৎপতরা চালাচ্ছে। অনেক সময় পুলিশের লোকজন গোপনে আড়ি পাতেন, যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে পারে তাদের ব্যাপারে পদক্ষেপ নেয়।’

আওয়ামী লীগের দলীয় এমপি, মন্ত্রীর আত্মীয়দের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচনে কোন দল কি সিদ্ধান্ত নিল, সেটা আমাদের দেখার বিষয় না। সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। এখানে নির্বাচন কমিশনের কোনো সমস্যা নেই। আইনের ভিতরে থেকে যেকোনো সিদ্ধান্ত যেকোনো দল নিতে পারেন।’

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসন মোহাম্মদ মারুফুর রশীদ খান। এসময় বক্তব্য দেন- পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা রির্টানিং কর্মকর্তা আহমেদ আলীসহ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com