বৃহস্পতিবার, ০৩:৪৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিরোধী দল নিধনে এখনো বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে : মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১১৫ বার পঠিত

বিরোধী দল নিধনে রাষ্ট্রীয় মদদে এখনো বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে তিনি এ কথা বলেন।

নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং রাজধানীর জুরাইন থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনির মুন্সী, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাবুসহ গাড়িচালককে গোয়েন্দা পুলিশের আটক করার পরও বিষয়টি অস্বীকার এবং মহানগর যুবদলের সাবেক সদস্য সচিব ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদকে গোয়েন্দা পুলিশের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় কোনো নেতাকর্মীকে আটকের পর অস্বীকার করা ভয়ঙ্কর অমানবিক কাজ। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরণের মনুষ্যত্বহীন কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রের মদদে এখনো বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। ৭ জানুয়ারী ডামি নির্বাচনের পর অবৈধ আওয়ামী সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। তাই অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন থাকছে। এর ফলে গুম, গ্রেফতার, মিথ্যা মামলা ও বিচারবহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে।’

তিনি বলেন, ‘বিরোধী দলশূন্য না করলে দেশে নব্য বাকশালী শাসনব্যবস্থা কায়েম করা সম্ভব নয় বলেই বিরোধী দল ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই ধারাবাহিকভাবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে। উল্লিখিত নেতৃবৃন্দকে গোয়েন্দা পুলিশ কর্তৃক আটকের পর অস্বীকারের ঘটনা নিঃসন্দেহে অশুভ উদ্দেশ্যপ্রণোদিত।’

‘এসব নেতৃবৃন্দ নিখোঁজ থাকার ঘটনায় তাদের পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।’

এছাড়া নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সদস্য সচিব শাহেদকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ডিবি পুলিশ কর্তৃক আটককৃত উপরোল্লিখিত নেতৃবৃন্দকে অবিলম্বে জনসম্মুখে হাজির করার আহ্বান জানাচ্ছি। কারণ তাদেরকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে।

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী গণবিচ্ছিন্ন সরকার বিরোধী দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল নয়। আওয়ামী ভয়াবহ দুঃশাসনে সমগ্র দেশটাই এখন জুলুমের নগরীতে পরিণত হয়েছে। তবে দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ দুঃশাসনে ক্রোধান্বিত হয়ে উঠেছে জনগণ, আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন থামবে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com