শুক্রবার, ০৬:৪৭ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১১৬ বার পঠিত

লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে শুক্রবার ভারতে ১৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোট।

কেরালায় সব আসনে ও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, মণিপুর, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের কিছু কেন্দ্রে ভোট। মধ্যপ্রদেশের বেতুলে বিএসপি প্রার্থীর মৃত্যুর ফলে ভোট স্থগিত হয়ে গেছে।

শুক্রবারই রাহুল গান্ধী, ওম বিড়লা, শশী থারুর, ভূপেশ বাঘেল, হেমা মালিনী, ছোট পর্দায় রামের ভূমিকায় অভিনয় করা অরুণ গোভিলের ভাগ্যনির্ধারণ হয়ে যাবে। এদিন পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট।

বিরোধীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি রাজ্য কর্ণাটক ও কেরালায় এদিন ভোট হচ্ছে। কেরালায় ২০টি ও কর্ণাটকে ১৪টি আসনে ভোট। কর্ণাটকে এখন কংগ্রেস ক্ষমতায় এবং কেরালায় বাম জোট।  কর্ণাটকে বিজেপি ও সাবেক প্রধানমন্ত্রী দেবগৌড়ার পার্টি জেডি এসের মধ্যে জোট হয়েছে। কংগ্রেস এখানে আসন বাড়াতে চায়। ফলে চিত্তাকর্ষক লড়াই হচ্ছে কর্ণাটকে।

কেরালায় বিজেপি-ও এবার শক্তিশালী প্রার্থী দিয়েছে। শশী থারুরের বিপক্ষে আছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ওয়ানাড়ে রাহুল গান্ধীকে সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজার বিরুদ্ধে লড়তে হচ্ছে।

শুক্রবার দ্বিতীয় দফার ভোটে লড়ছেন দুই সাবেক মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও জেডি এসের কুমারস্বামী। এছাড়া আছেন সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব, কংগ্রেসের সাধারণ সম্পাদক সি পি জোশী। অভিনেত্রী হেমামালিনী মথুরা কেন্দ্র থেকে ও অরুণ গোভিল মিরাট কেন্দ্র থেকে লড়ছেন।

সূত্র : ডয়েচে ভেলে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com