শুক্রবার, ০৬:৪৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে কার্গো প্লেন বিধ্বস্ত, দুজনের মৃত্যুর শঙ্কা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১২৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সুদূর উত্তরে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুজন মারা গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আলাস্কার সেনা সদস্যরা। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডগলাস ডিসি-৪ নামের ওই কার্গো প্লেনটি মঙ্গলবার ফেয়ারব্যাঙ্কস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়।

আলাস্কা অঙ্গরাজ্যের সেনাবাহিনী জানিয়েছে, প্লেনটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার কিছুক্ষণ আগে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরেই তানানা নদীর কাছে বিধ্বস্ত হয়।

ওই অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বিমানটি বিমানবন্দর থেকে প্রায় সাত মাইল দূরে বিধ্বস্ত হয়। এটি নদীর তীরে একটি খাড়া পাহাড়ের ওপর বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়।

ওই দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে দুর্ঘটনার বেশ কিছু ছবি পাওয়া গেছে যেখানে দেখা গেছে বেশ কিছু গাছে আগুন ধরে গেছে। তবে এসব ছবি যাচাই করা সম্ভব হয়নি।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দ্য ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করবে।

বিমানটি আলাস্কা এয়ার ফুয়েল দ্বারা পার্ট ৯১ জ্বালানী পরিবহন ফ্লাইট হিসাবে পরিচালিত হয়েছিল।

একজন মুখপাত্র দ্য ইন্ডিপেনডেন্টকে বলেছেন, এনটিএসবি তদন্তকারীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছে এবং শীঘ্রই তারা সেখানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, ঘটনাস্থল ও সাইটটি নথিভুক্ত করে এবং বিমানটি পরীক্ষা করার পর তারা সব প্রক্রিয়া শুরু করবে। সেই কাজ শেষ হলে, বিমানটিকে আরও মূল্যায়নের জন্য একটি নিরাপদ ও সুবিধাজনক স্থানে পুনরুদ্ধার করা হবে।

মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডগলাস ডিসি-৪ মডেলের প্লেন নির্মাণ করা হয়। বিশ্বে এ ধরনের অল্প কিছু প্লেন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com