বৃহস্পতিবার, ০৪:৫৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করবেন নেতানিয়াহু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১২৬ বার পঠিত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের সেনাবাহিনীর ওপর যেকোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে- এমন খবর প্রকাশিত হওয়ার পর তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

গতকাল রবিবার নেতানিয়াহু বলেন, ‘সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলে এর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে আমি লড়াই করব।’

সম্প্রতি এক্সিয়স নিউজের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘন করায় ইসরায়েলি সেনাবাহিনীর ‘নেতজাহ ইহুদা ব্যাটালিয়নের’ ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

অধিকৃত পশ্চিম তীরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে মার্কিন সামরিক সহায়তা কমিয়ে দেয়া হতে পারে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আপনি তাদের বিরুদ্ধে যা প্রত্যাশা করছেন তা সামনের দিনে দেখতে পারবেন।’ ইসরায়েলের প্রধান মিত্র ওয়াশিংটন এর আগে কখনো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে সামরিক সহায়তা বন্ধ রাখার কথা বলেনি।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নেজজাহ ইয়াহুদা বাহিনী আন্তর্জাতিক আইন অনুসরণ করেই কাজ করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের সিদ্ধান্ত তুলে নেয়া উচিত। কারণ, বিশ্ব এই দুই দেশের মধ্যে সম্পর্ক আগের তুলনায় আরও ঘনিষ্ঠভাবে দেখছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com