রবিবার, ১০:৪৫ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

সশস্ত্র সংগঠনের সদস্যরা আত্মসমর্পণ করতে চাইলে সহযোগিতা করা হবে: র‌্যাব ডিজি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার পঠিত

সশস্ত্র সংগঠনের সদস্যরা আত্মসমর্পণ করতে চাইলে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। আজ বুধবার বিকেল ৩টায় বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুটের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলার সার্কিট হাউসে করা প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, ‘সশস্ত্র সংগঠনের যারা বিপথে গিয়েছে, তারা যদি আত্মসমর্পণ করে সুপথে ফিরে আসে তাহলে তাদেরকে সকল ধরনের সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সশস্ত্র সংগঠনের সদস্যদের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে এম খুরশীদ হোসেন বলেন, ‘শান্তি আলোচনার পথ সব সময় খোলা আছে। তারা যদি শান্তি কমিটির মাধ্যমে নিজেরা সুপথে ফিরে আসতে না চান তাহলে ডিসি, এসপি, এনএসআই, ডিজিএফআই, র‍্যাবের মাধ্যমে আত্মসমর্পণ করে শান্তির পথে ফিরে আসুক। কারণ আমরা স্বাধীন দেশে রক্তপাত চাই না। আমরা চাই বিপথগামী সশস্ত্র সংগঠনের সদস্যরা ফিরে আসুক।’

অভিযানে নিরপরাধ মানুষদের আটক ও খাদ্য পরিবহনে বাধা দেওয়া হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‌্যাবপ্রধান বলেন, ‘অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য অনেককেই আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় ছেড়ে দেওয়া হয়েছে। আর একটি অভিযানে কিছু বিধিনিষেধ থাকে যা সবাইকে মানতে হবে। পূর্বেও কেএনএফের সদস্যরা হাটবাজারে আসত না। তাদের খাদ্যসামগ্রী অন্যরা সরবরাহ করেছে। সেজন্য অভিযানিক এলাকায় পণ্য পরিবহনের ক্ষেত্রে কিছু বাধানিষেধ কার্যকর আছে।

এ সময় বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার (এসপি) সৈকত শাহীনসহ বিজিবি, র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, অস্ত্র ও টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ জন নারী এবং ৪৪ জন পুরুষসহ ৬৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। যারা বর্তমানে কারাগারে আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com