বুধবার, ০৬:০২ পূর্বাহ্ন, ০১ এপ্রিল ২০২৬, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ১২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১১৪ বার পঠিত

ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী ও চার শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে টোল দেয়ার অপেক্ষায় থাকা কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।

জানা যায়, একটি ইজিবাইকে থাকা সব যাত্রী ঘটনাস্থলেই মারা গেছে। ওই ট্রাকের নিচে একটি প্রাইভেটকারও চাপা পড়েছে। ওই গাড়িতে শিশুসহ ছয়জন আরোহী ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com