শনিবার, ০৮:০৫ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আবারো বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১২৫ বার পঠিত

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস আবারো সংশোধন করে ৫ দশমিক ৭ শতাংশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে সংশোধিত এ প্রতিবেদন করেছে আইএমএফ।

আইএমএফের প্রবৃদ্ধির পূর্বাভাসে ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, নিম্ন রেমিট্যান্স প্রবাহ এবং শিল্প বিনিয়োগের লক্ষ্যমাত্রা হ্রাসসহ বিভিন্ন বৈশ্বিক ও স্থানীয় চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে।

দ্বিতীয়বারের মতো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি। গত বছরের অক্টোবরে দেয়া ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস সাড়ে ৬ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করেছে।

অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) রফতানির ওপর নির্ভর করে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে জানিয়েছিল।

চলতি মাসের শুরুর দিকে বিশ্বব্যাংক জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে বেসরকারি ভোগ কমে যাওয়ায় নিম্ন প্রবৃদ্ধির মুখোমুখি হবে বাংলাদেশ

এতে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি ৫ দশমিক ৬ শতাংশ পর্যন্ত প্রসারিত হবে। এটি কোভিড-১৯ মহামারীর আগের দশকের গড় বার্ষিক প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৬ শতাংশের চেয়ে কম।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com