শুক্রবার, ০৬:২২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গাজা থেকে সৈন্য প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি চাইল হামাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৩২ বার পঠিত

ইসরাইলের কাছে গাজা থেকে সৈন্য প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি চেয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার সূত্রে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরাইলের কাছে হামাস দাবি করেছে, ইসরাইল একটি স্পষ্ট ও লিখিত প্রতিশ্রুতি দেবে যে তারা যুদ্ধবিরতির তিন ধাপের দ্বিতীয় ধাপে গোটা গাজা থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমরা দুই পক্ষের মধ্যে বন্দী বিনিময়ের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিশ্চিত করছি।

শনিবার হামাস বলেছে, তারা মিসরীয় ও কাতারী মধ্যস্থতাকারীদের কাছে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া পেশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মিসরীয় কর্মকর্তা বলেছেন, হামাস একটি ব্যাপক ও পর্যায়ক্রমে চুক্তি চায়। এর মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে সকল ইসরাইলি বন্দীদের মুক্তির চুক্তি।

মিসরীয় কর্মকর্তা বলেন, মধ্যস্থতাকারীরা আরেক দফা আলোচনার আহ্বান জানানোর আগে সতর্কতার সাথে হামাসের ওই প্রতিক্রিয়া পর্যালোচনা করবেন।

সূত্র : রয়টার্স/আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com