শনিবার, ০৯:০৮ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বাংলাদেশ-ভারতে বৃহস্পতিবার ঈদ হলেও পাকিস্তানে বুধবার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১২৪ বার পঠিত

বাংলাদেশের মতো মঙ্গলবার ভারতের বেশিভাগ এলাকার আকাশেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য প্রতিবেশী দেশ দু’টিতে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।

ভারতের রাজধানী দিল্লি ও লক্ষ্মৌতে নতুন চাঁদ দেখা যায়নি। এজন্য স্থানীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

তবে কেরালার চাঁদ দেখা কমিটি জানিয়েছে, অঞ্চলটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবারই সেখানে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। কারগিলেও বুধবার ঈদ বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

অপরদিকে, নতুন চাঁদ দেখা যাওয়ায় বুধবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি।

মঙ্গলবার সন্ধ্যায় কমিটির বৈঠক শেষে এর চেয়ারম্যান মাওলানা আব্দুল খাবির আজাদ সংবাদ সম্মেলনে জানান, দেশটির করাচি, দির, ফয়সালাবাদ, স্কারদুসহ বিভিন্ন এলাকায় চাঁদ দেখা গেছে। এজন্য বুধবারই পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com