শুক্রবার, ০৫:৫৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইরান সময়মতো ইসরাইলের জবাব দেবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন বাঘেরি বলেছেন, দামেস্কের তেহরান দূতাবাসে ইসরাইলি হামলা জবাবহীন থাকবে না।

তিনি বলেন, কিভাবে এবং কখন জবাব দেবে, তা ইরান নির্ধারণ করবে। ইরানের আধা সরকারি আইএসএনএ সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, ১ এপ্রিল সিরিয়ার রাজধানীতে ইরানি দূতাবাসে ইসরাইলি বোমা হামলায় ইরানের দুই শীর্ষ সেনা কমান্ডার নিহত হয়েছে। ইরান এই ঘটনার প্রতিশোধ গ্রহণের ঘোষণা দিয়েছে।

বাঘেরি বলেন, ইরান নিখুঁতভাবে প্রতিশোধমূলক অভিযান চালাবে। এতে ‘জায়নবাদী সরকার তাদের কাজের জন্য অনুতপ্ত হবে।’

তিনি বলেন, ইরান দূতাবাসে ইসরাইলের হামলাকে ‘আত্মঘাতী’ মিশন হিসেবে অভিহিত করেন।

‘মানবতার সাথে বিশ্বাসঘাতকতা’
জাতিসঙ্ঘ মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথস শনিবার গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধকে ‘মানবতার সাথে বিশ্বাসঘাতকতা’ বলে নিন্দা জানিয়েছেন।

এক বিবৃতিতে বিদায়ী মানবতাবাদী এই কর্মকর্তা ‘মানবতার সাথে এই বিশ্বাসঘাতকতার জন্য একটি সম্মিলিত সংকল্পের’ আহ্বান জানান।
প্রায় সাত মাস ধরে যুদ্ধটি চলছে।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল, এএফপি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com