বৃহস্পতিবার, ০৩:৫৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

ঝালকাঠিতে কালবৈশাখী ঝড়, বজ্রপাতে শিশুসহ ৪ জন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

ঝালকাঠিতে এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে বিভিন্নস্থানে গাছপালা উপড়ে পড়ে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে এ ঝড় ও বজ্রপাত হয়।

নিহতরা হলেন- কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের গৃহবধূ হেলেনা বেগম (৪০), রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের রুহুল আমিন (৫৫) এবং ঝালকাঠি সদর উপজেলার শেখের হাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের গৃহবধু মিনারা বেগম (৩৫) ও পোনাবালিয়া ইউনিয়নের ইছালিয়া গ্রামের অটোচালক বাচ্চু হাওলাদারের ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার ঈশানা (১১)।

বজ্রপাতে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, বজ্রপাতের ঘটনায় গুরুতর আহতাবস্থায় চারজনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে রাজাপুর উপজেলার বলাইবাড়ি, সত্য নগর ও কৈবর্তখালি, পুটিয়াখালি, গাজিরহাট, চল্লিশকাহনিা, বদনিকাঠিসহ বিভিন্ন স্থানে অর্ধশত বসতঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসব এলাকায় রাস্তায় গাছপালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার সকাল ১০টার দিকে হঠাৎ করে আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে, রাতের পরিবেশ সৃষ্টি হয়। সেই সাথে বৃষ্টি ও দমকা বাতাস বয়ে গেছে। আকাশে কালো মেঘে পুরো জেলা অন্ধকারাচ্ছন্ন রাতের পরিবেশ সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com