বৃহস্পতিবার, ০১:৩৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সোহেলের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল, পুলিশের বাধা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেলসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

আজ শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি নয়াপল্টন থেকে শুরু করে কাকরাইলের দিকে গেলে পুলিশ তাতে বাধা দেয়।

এসময় রুহুল কবীর রিজভী বলেন, হাবিব উন-নবী সোহেলকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা তার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে পুলিশ সেটিও বাধা দিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হাবিব উন-নবী সোহেলসহ কারগারে বন্দি সকল রাজবন্দীদের মুক্তির দাবি করছি।

মিছিলে আরো অংশ নেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দল নেতা ডাঃ জাহিদুল কবির, নজরুল ইসলাম, যুবদলের মেহবুব মাসুম শান্ত, সাবেক ছাত্রদল নেতা তারিকুল ইসলাম, ছাত্রদল নেতা ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ কয়েক শ’ নেতাকর্মী।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com