শুক্রবার, ০৫:৫৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব পাস, পক্ষে ভোট বাংলাদেশের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১১৯ বার পঠিত

গাজা যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের লক্ষ্যে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব পাস হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) পাস হওয়া এই প্রস্তাবে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলকে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বানও জানানো হয়েছে।

পাকিস্তান ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তুলেছিল। পরিষদের ৪৭ সদস্যদেশের মধ্যে বাংলাদেশসহ ২৮টি দেশ পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ছয়টি দেশ। আর ভারত, ফ্রান্সসহ ১৩টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।

উল্লেখ্য, ইসরাইলে বাহিনী প্রায় ছয় মাস ধরে গাজায় হামলা চালাচ্ছে। নির্বিচার এ হামলায় ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রস্তাব পাসের মধ্য দিয়ে গাজায় ইসরাইলি হামলা নিয়ে এবারই প্রথম কোনো আনুষ্ঠানিক অবস্থান নিলো মানবাধিকারবিষয়ক জাতিসঙ্ঘের সর্বোচ্চ পর্ষদ।

সূত্র : এপি

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com