শুক্রবার, ০৫:৫৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ব্রিটিশ নির্বাচনে শোচনীয়ভাবে হারবেন সুনক!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার পঠিত

ব্রিটেনের আসন্ন নির্বাচনে কি ধরাশায়ী হতে চলেছেন ঋষি সুনক ও তার দল? এক প্রাক-নির্বাচনী সমীক্ষা রিপোর্ট প্রকাশ্যে আসতেই ব্রিটেনের রাজনৈতিক মহলে দেখা দিয়েছে প্রবল গুঞ্জন।

প্রায় ১৫ বছর ধরে ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন সুনকের কনজারভেটিভ পার্টি। একটি প্রাক-নির্বাচনী জনসমীক্ষায় দাবি করা হয়েছে, সামনের ভোটে কার্যত মুখ থুবড়ে পড়তে পারে কনজারভেটিভ পার্টি। ১৯৯৭ সালে টনি ব্লেয়ারের কাছে ভয়াবহভাবে হেরেছিলেন জন মেজর। এবার তার চেয়েও খারাপ ফল করতে পারে কনজারভেটিভরা। সমীক্ষকেরা বলছেন, এমন ভাবে দুরমুশ হতে পারে তারা, যা কি না এক শ’ বছরেও দেখেননি ব্রিটেনবাসী। কারণ অসংখ্য- সাধারণ মানুষের মনে জমতে থাকা ক্ষোভ, ব্যর্থ সরকারি নীতি, প্রতিশ্রুতি না রাখা, ঊর্ধ্বমুখী খরচ, আর্থিক মন্দা।

গত ৭ থেকে ২৭ মার্চের মধ্যে সমীক্ষা চলেছিল। ১৮,৭৬১ জন প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিককে বিভিন্ন সরকারি নীতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তাতে যে ছবি ধরা পড়েছে, দেখা গেছে, বিপুল ভোটে জিততে চলেছে বিরোধী দল লেবার পার্টি। ব্রিটিশ পার্লামেন্ট জয় করতে হলে ৬৫০টি আসনের মধ্যে ৩২৬টি আসন প্রয়োজন। সমীক্ষায় ৪০৩টি আসন দখল করেছে লেবার পার্টি। সেখানে কনজারভেটিভ পার্টির ভাগে জুটেছে মাত্র ১৫৫টি আসন। সমীক্ষাকারী সংস্থা ‘ইউগভ’-এর দাবি, ‘নির্বাচনী-জোয়ারের জলে কনজারভেটিভ পার্টির বহু নামীদামি নেতা স্রেফ ভেসে যাবেন।’

এই নামের তালিকায় খোদ প্রধানমন্ত্রী ঋষি সুনকের নামও রয়েছে। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, আসন খোয়াতে পারেন তিনি। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যিই যদি ভোটে পরাজয় হয়, সে ক্ষেত্রে সুনককে সরিয়ে কনজারভেটিভ পার্টির মাথায় বসবেন কে? এমনও শোনা যাচ্ছে যে ভোটের আগেই পার্টির মাথা থেকে সুনককে সরিয়ে দিতে পারে তার দল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com