শুক্রবার, ০৫:৫০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজ ইসরাইলে হামলা চালাবে ইরান!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১২৫ বার পঠিত

যেকোনো সময় ইরানের দিক থেকে হামলার আশঙ্কায় ইসরাইলের ভেতরে বড় একটি অংশজুড়ে জিপিএস সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরাইল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।

গত সোমবার সিরিয়ায় ইরানের কনস্যুলেট মিসাইল হামলায় অন্তত ১৩ জন নিহত হওয়ার পর ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বেড়েছে। সে হামলার পেছনে ইসরাইল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ইরানের একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) ঘোষণা দিয়েছে, সেনাবাহিনীতে যেসব সৈন্য কমব্যাট ইউনিটে রয়েছে তাদের সব ছুটি স্থগিত করা হয়েছে।

ইসরাইল আশঙ্কা করছে ইরানের দিক থেকে হামলা অত্যাসন্ন। শুক্রবার এই হামলা হতে পারে বলে তারা ধারণা করছে তারা।

কারণ এই দিনটিকে আল কুদস দিবস বা জেরুসালেম দিবস হিসেবে পালন করা হয়। তাছাড়া এই দিনটি মুসলিমদের পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, যেটি জুমাতুল বিদা হিসেবে পরিচিত। এই দিনটিতে ইরানে ইসরাইল-বিরোধী বিক্ষোভ করা হয়।

বৃহস্পতিবার ইসরাইলের মধ্যাঞ্চলে জিপিএস সিস্টেম বিঘ্ন হতে দেখা গেছে। প্রতিরক্ষার অংশ হিসেবে ইসরাইল এ কাজ করেছে। কারণ জিপিএস সিস্টেমের ওপর নির্ভর করে বিভিন্ন দূরপাল্লার অস্ত্রের আক্রমণের লক্ষ্যবস্তু ঠিক করা হয়।

তেল আবিব এবং জেরুসালেমের মতো বড় শহরগুলো থেকে অনেকে জানিয়েছেন যে তারা জিপিএস-এর মাধ্যমে বিভিন্ন লোকেশন চিহ্নিত করতে পারছেন না।

বিবিসির একজন সাংবাদিক জানান, তিনি জেরুসালেমে অবস্থান করলেও তার জিপিএস সিস্টেমে লোকেশন কায়রোতে দেখাচ্ছে। আরো অনেকে সোশ্যাল মিডিয়াতে একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করছেন।

আইডিএফ-এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেন, ইসরাইলের ভেতরে জিপিএস ব্লক করা হয়েছে।

টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলিদের আহ্বান জানানো হয়েছে তারা যেন তাদের মোবাইল ফোনের অ্যাপে ম্যানুয়াল পদ্ধতিতে জিপিএস সেট করে। এর মাধ্যমে তারা যেকোনো রকেট আক্রমণের সতর্কবার্তা আগে থেকে পাবে।

ইসরাইল-লেবানন সীমান্তেও জিপিএস সিস্টেম বিঘ্নিত হচ্ছে। গত ছয়মাস যাবত এই সীমান্তে লেবাননের সশস্ত্র গ্রুপ হেজবুল্লার সাথে ইসরাইলের প্রতিনিয়ত গোলাগুলি হয়েছে।

এদিক আইডিএফ দেশটির জনগণকে আহ্বান জানিয়েছে, তারা যেন ভীতু হয়ে বাজার থেকে বেশি জিনিসপত্র ক্রয় না করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) আইডিএফ মুখপাত্র হাগারি লিখেন, জেনারেটর ও খাদ্য মজুত করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া এটিএম বুথ থেকে বেশি অর্থ তোলার প্রয়োজন নেই।

ইসরাইলের বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে, ইরানের হামলার আশঙ্কায় ইসরাইলের বিভিন্ন দূতাবাসকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে অথবা খালি করা হয়েছে। তবে বিষয়টির সত্যতা নিশ্চিত করা যায়নি।

সিরিয়ার ইরানের কনসুলেটে হামলার প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, এই হামলার জবাব দেয়া হবে। কবে ইরান সেটি কিভাবে করতে তা এখনো পরিষ্কার নয়।

এদিকে বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘যারা আমাদের ক্ষতি করবে কিংবা ক্ষতি করার পরিকল্পনা করবে, আমরা তাদের আঘাত করব।’

তিনি আরো বলেন, ‘অনেক বছর ধরে ইরান আমাদের বিরুদ্ধে প্রত্যক্ষ কিংবা অন্যদের মাধ্যমে আমাদের বিরুদ্ধে কাজ করছে। সে জন্য ইসরাইল ইরান ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’
সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com