বৃহস্পতিবার, ০৪:০৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে ইউপি সদস্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১২৯ বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার সংরক্ষিত এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক তাকে জেলে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া ফাতেমা আক্তার লিপি উপজেলার মাধবপাশ ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, ফাতেমা আক্তার লিপি ২০২৩ সালের ৯ জুলাই মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে নিজ ফেইসবুক আইডি থেকে মানহানিকর ও আপত্তিকর স্ট্যাটাস দেয়।
পরদিন একই আইডি থেকে আবারও আপত্তিকর মন্তব্য করে একটি ভিডিও পোস্ট করা হয়। তাকে এসব পোস্ট ও ভিডিও প্রচার বন্ধ রাখার অনুরোধ করা হলে তিনি প্রত্যাখ্যান করেন। পরে তার বিরুদ্ধে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বেগ বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।

তিনি জানান, মামলাটি এয়ারপোর্ট থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। প্রতিবেদন পাওয়ার পর আদালত বিবাদীর বিরুদ্ধে সমন জারি করে।

বৃহস্পতিবার ফাতেমা আক্তার ট্রাইব্যুনালে হাজির হয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান বেঞ্চ সহকারী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com