শুক্রবার, ০৫:৫০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বেআইনি অভিবাসীরা পশু : ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার পঠিত

আমেরিকার মাটিতে ‘অবৈধ অভিবাসন’ নিয়ে আবার তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প। সাবেকপ্রেসিডেন্ট তথা চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ট্রাম্প এবার সরাসরি অবৈধ অধিবাসীদের পশুর সাথে তুলনা করলেন।

২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট ভোটে জিতে তিনি হোয়াইট হাউসে চার বছর ছিলেন। ২০২০-তে দ্বিতীয় বারের জন্য সেই গদি দখলের লড়াইয়ে নেমে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে হেরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান ককাসের ভোটে জিতে তৃতীয়বার প্রেসিডেন্ট পদের লড়াইয়ে শামিল হয়েছেন তিনি।

এই পরিস্থিতিতে মঙ্গলবার মিশিগানে নির্বাচনী প্রচারে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমেরকায় অবৈধ অভিবাসীরা পশুর মতো।’ মিশিগানের পর উইসকনসিনের গ্রিন বে এলাকায় একটি প্রচারসভায় যান ট্রাম্প। সেখানে তিনি বেআইনিভাবে আমেরিকায় বসবাসকারী ভেনেজুয়েলার এক অভিবাসীর হাতে জর্জিয়ার এক শিক্ষার্থী খুনের ঘটনা সম্পর্কে সরব হন। ট্রাম্প বলেন, ‘‘কিছু অভিবাসী আছেন, যারা মানুষের পর্যায়ে পড়েন না। ডেমোক্র্যাটরা তাঁদের ‘পশু’ বলে ডাকতে নিষেধ করে। তারাও নিজেদের মানুষ বলে। আমি বলি, তারা মানুষ নন, পশু।’’

উল্লেখ্য, প্রেসিডেন্ট পদে থাকাকালীন ট্রাম্প তার ‘অভিবাসন বিরোধী নীতি’র জন্য সমালোচিত হয়েছিলেন একাধিকবার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com