বৃহস্পতিবার, ১২:৫৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয় : মঈন খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয়।

গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হঠানো হবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৩ এপ্রিল) সকালে সদ্য কারামুক্ত সাবেক যুবদল সহ-সভাপতি এস এম জাহাঙ্গীরের পরিবারের খোঁজ-খবর নিতে গিয়ে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান।

অভিযোগ করে তিনি বলেন, পৃথিবীতে অন্য কোনো দেশের বিরোধী দোলের নেতাকর্মীদের নামে এত মামলা নেই, এত নির্যাতন নিপীড়ন করা হয় না। বিরোধী দলের বিরুদ্ধে ১ লাখ মামলা দেয়া হয়েছে। এসব মামলায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীতে তো দেশ রয়েছে ২০০টি। অনেক অত্যাচারী সরকার আছে। কোনো সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর এত মামলা দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মঈন খান আরো বলেন, পাকিস্তান আমলে ২২ পরিবার মিলে শোষণ করতো। এখন করে ২২২ পরিবার। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের সাধারণ মানুষের ত্রাহী ত্রাহী অবস্থা। সারা দিন রোজা রেখে মানুষ ইফতার করতে পারে না। সরকারকে এসব প্রশ্নের জবাব দিতে হবে।

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে তিনি বলেন, ধোঁকাবাজি প্রহসনের নির্বাচনে আমরা যাবো না। জনগণের ইচ্ছায় নির্বাচনে যাবো। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভোটের অধিকার ফিরিয়ে দিবে কিনা। আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে। আর বিএনপি মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com