বৃহস্পতিবার, ১২:৫৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জনগণের আন্দোলন কখনো বিফল হয় না : মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের আন্দোলন কখনো বিফল হয় না। জনগণের বিজয় হবে ইনশা আল্লাহ।’

গতকাল সোমবার গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার হারুন উর রশীদ হারুনকে তার বাসভবন থেকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী গণবিচ্ছিন্ন সরকার দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। পবিত্র রমজান মাসেও আইনশৃঙ্খলা বাহিনীর অমানবিকতা ও নিষ্ঠুরতায় বিরোধী নেতাকর্মীরা গভীর আতঙ্কের মধ্যে দিনযাপন করছে। আওয়ামী শাসকগোষ্ঠী তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম চালিয়ে যাচ্ছে। বিরামহীনভাবে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে গ্রেফতার, ফরমায়েশী সাজা প্রদান ও কারান্তরীণ করে বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে। আর সেটিরই অংশ হিসেবে হারুন উর রশীদ হারুনকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু ডামি সরকারের শত জুলুম-নির্যাতনের মাঝেও বিএনপি জনগণকে সাথে নিয়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছে। জনগণের আন্দোলন কখনো বিফল হয় না, জনগণের বিজয় হবেই ইনশা আল্লাহ।’

বিএনপি মহাসচিব বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার হারুন উর রশীদ হারুনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং সাজা বাতিলসহ অবিলম্বে নি:শর্ত মুক্তির জোর আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com