রবিবার, ০৯:৩৮ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বুধবার থেকে মিলবে ফিরতি ট্রেনের টিকিট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার পঠিত

ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে।

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষ্যে নেয়া কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, আগের ঈদগুলোয় পাঁচদিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার টিকিট ভোগান্তি ছাড়া কিনতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

এতে আরও বলা হয়, আন্তঃনগর ট্রেনের ১৩ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩রা এপ্রিল, ১৪ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ঠা এপ্রিল, ১৫ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ই এপ্রিল, ১৬ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ই এপ্রিল, ১৭ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ই এপ্রিল, ১৮ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ই এপ্রিল এবং ১৯শে এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ই এপ্রিল। এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ই এপ্রিলের টিকিট বিক্রয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com