রবিবার, ০৯:৩৮ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ইউএস-বাংলার এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফটের সফল পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৩০ বার পঠিত

ইউএস-বাংলার এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফটের সফল পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন হয়েছে। গতকাল ররিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সে নতুন সংযোজিত ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারক্রাফটির পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ১০ বছরের যাত্রাপথে ৩১ মার্চ, ২০২৪ তারিখটি বাংলাদেশের আকাশ পরিবহনে এক যুগান্তকারী ঘটনার সাক্ষী হয়ে থাকবে।

পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২১০ জন কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিকেল ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশে যাত্রা করে এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফটি। একইদিন বিকেল ৫টা ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

দ্রুতগতিসম্পন্ন এয়ারবাসটি ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সময় লেগেছে মাত্র ৩০ মিনিট। চট্টগ্রাম ও ঢাকায় অবতরণ করার সময় উড়োজাহাজে অবস্থানকারী যাত্রীরা করতালির মাধ্যমে ককপিট ক্রুদের অভিনন্দন জানান।

ইউএস-বাংলা জানিয়েছে, এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে খুব শিগগিরই ইউএস-বাংলার ঢাকা-দুবাই, ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া দ্রুততম সময়ে ঢাকা থেকে জেদ্দা রুটে এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে।

আগামী দুই মাসের মধ্যে ইউএস-বাংলার বহরে আরও একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যুক্ত হতে চলেছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ২৩টি এয়ারক্রাফট রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com