বৃহস্পতিবার, ১২:৫৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

এভারকেয়ারের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১২০ বার পঠিত

রাজধানীর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরিভাবে হাসপাতালে নেয়া হয়েছে তাকে। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উদ্দেশে তার গুলশানের বাসা থেকে রওনা দেন তিনি। রাত ৩টায় সেখানে পৌঁছান। সিসিইউর ৪২১৯ কেবিনে ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে। পরীক্ষা নিরীক্ষা শেষে হলে তার সর্বশেষ অবস্থা জানা যাবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

৭৮ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসহ নানা রোগে ভুগছেন। ইতোমধ্যে কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি দীর্ঘ পাঁচ মাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১১ জানুয়ারি গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি।

পরে গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরে সেদিন রাতে আবার গুলশানে ‘ফিরোজা’য় ফিরে আসেন।

সবশেষ গত ১৩ মার্চ হাসপাতালে গিয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com