বৃহস্পতিবার, ০৪:০৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

লালমোহনে ৯ মাসের শিশুর গলা কাটল দুর্বৃত্তরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৪২ বার পঠিত

ভোলার লালমোহনে নয় মাসের শিশু সন্তান চানকে ঘরে রেখে কাজে গিয়েছিলেন মা। কাজ শেষে ঘরে ঢুকে দেখেন সন্তানের গলা কাটা।

শনিবার (৩০ মার্চ) ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শিশু রবিউল ইসলাম মুন্না (চান) ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড খারাকান্দি গ্রামের আবদুল হাসিম ও আকলিমা বেগম দম্পত্তির ছেলে।

শিশুটির মা আকলিমা বেগম জানান, তার তিন ছেলের মধ্যে রবিউল ইসলাম মুন্না ছোট। বড় ছেলে ঢাকায় বাবার সাথে সিএনজি চালায়। শনিবার সকালে শিশু সন্তান চানকে ঘরের বারান্দার খাটের ওপর রেখে মেঝো ছেলেসহ পাশের বিলে গরুর ঘাস কাটতে গিয়েছিলেন তিনি। কাজ শেষে ঘরে ফিরে তার সন্তানকে মাঝ ঘরের খাটের ওপর দেখতে পান। এ সময় ছেলেকে ওঠানে গেলে দেখেন তার গলায় কাঁচির আঘাতের মতো। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশু রবিউল ইসলাম মুন্নার গলায় সাত-আটটি সেলাই লেগেছে। তার গলার রগ কাটা যায়নি, তবে চামড়া কাটা গেছে।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এনায়েত হোসেন বলেন, ‘আমরা এ সংক্রান্ত তথ্য পেয়ে শিশুটিকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির মা কিছুটা মানসিক ভারসাম্যহীন। ঘটনার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com